spot_img
spot_img

ইরান চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করবে জানে না: ট্রাম্প

ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে সেই চুক্তি করতে হবে, তা দেশটি জানে না বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

তিনি বলেন, ‘তারা চুক্তি করতে চায়, কিন্তু কীভাবে করতে হয়, তা জানে না। তারা জানে না কীভাবে করতে হয়।’

সোমবার (১২ অক্টোবর) ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, আমেরিকা কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দিতে পারে না।

ইরানের সামরিক সক্ষমতা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন তিনি। ট্রাম্প বলেন, এই মুহূর্তে তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই, আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও নেই। বিশ্বের যেকোনো দেশের মধ্যে তাদের মূল্যস্ফীতি সবচেয়ে খারাপ। তাদের কোনো অর্থও নেই।

এ সময় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে যাওয়ার পূর্বাভাস দিয়ে ট্রাম্প বলেন, তেলের দাম পাথরের মতো দ্রুত নিচে নেমে যাবে।

আগামী ৩ নভেম্বর আমেরিকার কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে ট্রাম্পের ওহাইও সফরের অংশ হিসেবে ইয়ংস্টাউনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে তিনি রিপাবলিকান প্রার্থীদের পক্ষে প্রচারণা চালান।

সূত্র: রয়টার্স, এপি, হোয়াইট হাউসের সময়সূচি, সিএনএন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ