spot_img
spot_img

হেরাতে এক বছরে ব্যবসার লাইসেন্স পেলেন ৪০০ নারী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের হেরাত প্রদেশে গত এক বছরে প্রায় ৪০০ নারী ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা পরিচালনার লাইসেন্স পেয়েছেন। একই সঙ্গে এসব ব্যবসার মাধ্যমে আরও কয়েক হাজার নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

হেরাতের নারী বাণিজ্য ও শিল্প চেম্বারের তথ্য অনুযায়ী, প্রদেশটিতে নারী উদ্যোক্তার সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। তাদের অধিকাংশই ক্ষুদ্র ও গৃহভিত্তিক ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।

চেম্বারের প্রধান বেহনাজ সালজুকি জানিয়েছেন, হেরাতের নারী উদ্যোক্তাদের প্রায় ১০ শতাংশ বড় ও মাঝারি আকারের ব্যবসা পরিচালনা করছেন।

হেরাতের বাসিন্দা আরজু আহমাদি প্রায় এক বছর আগে মিষ্টি তৈরির একটি প্রতিষ্ঠান চালু করেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে ২৫ নারী কাজ করছেন। ব্যবসা সম্প্রসারণ ও আরও কর্মসংস্থান তৈরির জন্য প্রয়োজনীয় পুঁজি ও কাঁচামালসহ বিভিন্ন ধরনের সহায়তা চান তিনি।

হেরাতের নারী বাণিজ্য ও শিল্প চেম্বারের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে প্রদেশটিতে ১ হাজার ৭০০-এর বেশি নারী ব্যবসা পরিচালনার লাইসেন্স পেয়েছেন।

সূত্র: টোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ