বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, প্রতিভা বিকাশ, কর্মসংস্থান, প্রশিক্ষণ, চিকিৎসাসেবা ও আইনি সহায়তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আইটি প্রশিক্ষণের ব্যবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ, গণপরিবহন ও ভবনে প্রবেশগম্যতা নিশ্চিতের মতো বিষয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে তাদের প্রতিনিধিত্বের বিষয়টিও বিবেচনা করা হবে।
এ সময় বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরা যেন হাসপাতাল বা অন্য কোনো সরকারি সেবা নিতে কোনো ধরনের বাধার সম্মুখীন না হন, সেই তাগিদও দেন প্রধানমন্ত্রী।











