spot_img
spot_img

ইমারাতে ইসলামিয়ার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা আলেম ও গোত্রীয় নেতাদের

কাবুল প্রদেশের ইস্তালিফ জেলায় ‘ইসলামী ব্যবস্থার ছত্রছায়ায় জনগণের সঙ্গে শরিয়াহ বাস্তবায়ন ও সমন্বয়’ শীর্ষক একটি জনসভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্ত, জাতি ও গোত্রবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ সভায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি জেলার ধর্মীয় আলেম, গোত্রীয় নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় ধর্মীয় আলেম ও গোত্রীয় নেতারা ইমারাতে ইসলামিয়ার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন। একইসঙ্গে তারা ইমারাতে ইসলামিয়ার সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার করেন।

ধর্মীয় আলেমরা বলেন, ইসলামের পবিত্র ধর্মে ঐক্য ও ভ্রাতৃত্বের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। মুসলমানদের মধ্যে সব ধরনের পক্ষপাত থেকে বিরত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

ইস্তালিফ জেলার গোত্রীয় নেতারা তাদের বিভিন্ন সমস্যা কর্মকর্তাদের কাছে তুলে ধরেন। একইসঙ্গে তারা জেলায় আব গারদান বাঁধ নির্মাণ এবং বিদ্যুৎ ও টেলিযোগাযোগ সেবার মান উন্নয়নের দাবি জানান।

এ সময় সীমান্ত, জাতি ও গোত্রবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারাও ইসলামী ব্যবস্থা ও মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। তারা বর্তমান ইসলামী ব্যবস্থাকে আফগান জনগণের কয়েক দশকের ত্যাগ ও আত্মত্যাগের ফল হিসেবে উল্লেখ করেন।

কর্মকর্তারা জেলার গোত্রীয় নেতা ও ধর্মীয় আলেমদের আশ্বস্ত করেন, তাদের দাবিগুলো সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে তুলে ধরা হবে।

উল্লেখ্য, সীমান্ত, জাতি ও গোত্রবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এর আগেও বিভিন্ন প্রদেশ ও জেলায় এ ধরনের জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : বাখতার নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ