spot_img
spot_img

সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির তথ্য চেয়ে দূতাবাসের চিঠি

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে তথ্য চেয়ে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চিঠি দিয়েছে। তবে ওই চিঠির জবাব এখনো পাওয়া যায়নি। জবাব পাওয়ামাত্রই এ বিষয়ে জানানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (১৯ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কর্মীদের লাগেজ বহনের জন্য ২০০টি ট্রলি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আকাশপথে যোগাযোগ ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হলে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

যাত্রীদের সুবিধার্থে আগামী কয়েক দিনের মধ্যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বা বিমানবন্দর কর্তৃপক্ষের নিজস্ব উদ্যোগেও আরও পর্যাপ্তসংখ্যক ট্রলি যুক্ত করা হবে বলেও জানান তিনি।

এর আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছিলেন, সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন ওমরাহ যাত্রী এবং অন্যজন অভিবাসী কর্মী। তবে পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রশ্নটি পুরোপুরি বুঝতে না পেরে মন্ত্রী সৌদি আরবের বিমানবন্দরে নিহত দুই বাংলাদেশির বিষয়ে উত্তর দিয়েছিলেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমদ, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে সৌদি আরবের একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর বুধবার দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ