spot_img

শনিবার অথবা রোববার খালেদা জিয়ার দ্বিতীয় দফার করোনা পরীক্ষা

আগামী শনিবার অথবা রোববার মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্বিতীয় দফার নমুনা পরীক্ষা করা হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।

শামসুদ্দিন দিদার বলেন, আজ রাত সাড়ে ৯টার দিকে অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন ও আব্দুল্লাহ আল মামুন ম্যাডামের (খালেদা জিয়া) বাসায় প্রবেশ করেন এবং তার স্বাস্থ্য পরীক্ষা করেন। ম্যাডামের স্বাস্থ্য পরীক্ষা শেষে অধ্যাপক জাহিদ হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি আরো বলেন, ম্যাডামের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ