spot_img
spot_img

গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য: পানিসম্পদমন্ত্রী

গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় জনসাধারণ ও অসুস্থ নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পানিসম্পদমন্ত্রী বলেন, দীর্ঘদিন এই সমাজ অবরুদ্ধ ছিল। গত ১৭ বছর তারা অত্যাচারিত ও নির্যাতিত হয়েছেন। গুম, মামলা-হামলা ও জেলের মতো স্টিমরোলার প্রতিনিয়ত তাদের ওপর চালানো হয়েছে।

তিনি বলেন, এখন সমাজ ফ্যাসিবাদমুক্ত। যদিও তারা দেশের বাইরে বসে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তবে তারা খুব সজাগ ও সতর্ক আছেন। গণতন্ত্রের ভিতটাকে শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

এ্যানি বলেন, তারেক রহমান তাদের নির্বাচিত প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে তারা সবাই ঐক্যবদ্ধ হয়েছেন।

এ সময় বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান লিটন, বর্তমান সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি ও লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আরমান হোসেন কিরনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ