spot_img
spot_img

ইউরোপের তিন দেশ থেকে ফেরত পাঠানো হলো ৩৫ বাংলাদেশিকে

ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) একটি বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটে তারা ঢাকায় ফেরেন।

ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন বাংলাদেশি রয়েছেন ফেরত আসা ব্যক্তিদের মধ্যে।

শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার ইতালি দূতাবাসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের ব্যবস্থাপনায় ওই প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়।

দূতাবাস জানায়, ইউরোপে অনিয়মিতভাবে প্রবেশ ও অবস্থানের বিষয়ে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণ করা হয়। একই সঙ্গে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানায়, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী, দালাল বা চোরাকারবারিদের অর্থ দেওয়া অবৈধ। এ ধরনের পদক্ষেপের পরিণতিতে নিজ দেশে ফেরত পাঠানো এবং শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ