২০২২ সালের শুরু থেকে আফগানিস্তানে পাকিস্তানি সামরিক বাহিনীর হামলায় ১ হাজার ১১৯ জন আফগান বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওলানা আবদুল কাহার বালখি। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছেন তিনি।
সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বালখি এসব তথ্য জানান।
তিনি কাবুলের ‘ওমিদ অ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টারে’ পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার কথাও উল্লেখ করেন। ওই হামলায় শত শত মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
বালখি সিএনএনকে বলেন, ভিত্তিহীন অভিযোগ না তুলে পাকিস্তানের উচিত নিজেদের জনগণের সঙ্গে দায়িত্বশীল সম্পৃক্ততার মাধ্যমে এবং আফগানিস্তানের সঙ্গে প্রকৃত কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে নিজেদের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা।
সূত্র : আরিয়ানা নিউজ











