spot_img
spot_img

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে পাকিস্তান

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে পাকিস্তান। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান এ তথ্য জানিয়েছেন।

একটি প্রতিলিপি অনুযায়ী তিনি বলেন, এই প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যৌথ প্রতিরক্ষা ও সহযোগিতা জোরদারে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

সাজ্জাদ হায়দার খান বলেন, ‘চুক্তির অনুমোদন এবং বাস্তবায়নসংক্রান্ত বিষয়গুলো তিন দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। এর মধ্যে কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটিও রয়েছে, যার সর্বশেষ বৈঠক ৫ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে।’

তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তির অনুমোদন ও স্বীকৃতির ক্ষেত্রে প্রতিটি দেশ নিজস্ব সাংবিধানিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করে। সৌদি আরবও চুক্তিটির অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করেছে বলে জানান তিনি।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র আরও বলেন, ইসলামাবাদ ‘চুক্তিটির প্রতিটি ধারা ও এর মূল চেতনার প্রতি সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। চুক্তিটি প্রতিরক্ষামূলক প্রকৃতির, জাতিসংঘ সনদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত।’

তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে আঞ্চলিক সমস্যার আঞ্চলিক সমাধান গড়ে তোলার বিষয়ে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের অঙ্গীকার এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতাকে কেন্দ্র করে তাদের অভিন্ন কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে।

চুক্তিটির লক্ষ্য হলো যৌথ প্রতিরোধ ও প্রতিরক্ষার মাধ্যমে তিন দেশের নিরাপত্তা আরও শক্তিশালী করা।

গত ৭ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মৃুহাম্মদ বিন সালমান মক্কায় চুক্তিটিতে স্বাক্ষর করেন।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ