spot_img
spot_img

পারস্য উপসাগরে ইসরাইলি সামরিক দুঃসাহসিকতায় ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ইরানের

পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উসকানিতে যেকোনো ধরনের সামরিক দুঃসাহসিকতা আন্তর্জাতিক বাজারে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে রাশিয়ায় গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (GECF) সম্মেলনে ইরানের জ্বালানি কূটনীতির অগ্রগতির কথাও তুলে ধরেছেন তিনি।

মস্কোতে অনুষ্ঠিত GECF সম্মেলনের পর নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন, বৈশ্বিক গ্যাস বাজার ও জ্বালানি নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি আঞ্চলিক অস্থিতিশীলতা নিয়ে গ্যাস উৎপাদক ও ভোক্তা উভয়ের অভিন্ন উদ্বেগের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।

তিনি লেখেন, “GECF সম্মেলনে ইরানের জ্বালানি কূটনীতি এগিয়েছে। আলোচনায় বৈশ্বিক গ্যাস বাজার ও জ্বালানি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পেয়েছে।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরাইলের উসকানিতে যেকোনো সামরিক দুঃসাহসিকতা আন্তর্জাতিক বাজারে যে ভয়াবহ প্রভাব ফেলতে পারে, তা গ্যাস সরবরাহকারী ও ভোক্তা উভয়ের জন্যই বড় উদ্বেগের বিষয় হয়ে রয়েছে।”

এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান সম্মেলনে অংশ নিতে রাশিয়ায় তার দুই দিনের সফরকে ফলপ্রসূ হিসেবে বর্ণনা করেছেন। তিনি জানান, কৃষি, তেল ও গ্যাস, সড়ক নির্মাণ, নিরাপত্তা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও কাতারের আমীরের সঙ্গে বিভিন্ন বিষয়ে সমঝোতা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ