spot_img
spot_img

তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি নাহিদ ইসলামের

নিখোঁজ হওয়ার এক দিন পর ঢাকার তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের অফিশিয়াল ফেসবুক পোস্টে এ দাবি জানান তিনি।

পোস্টে নাহিদ ইসলাম বলেন, এ ঘটনায় তিনি বিস্মিত ও গভীরভাবে মর্মাহত। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

তিনি আরও বলেন, নিখোঁজ হওয়ার পর থেকে কে এম তাহসিফ সাউরির সঙ্গে কী ঘটেছে, তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ জাতির সামনে স্পষ্ট করতে হবে। একই সঙ্গে এ ঘটনায় কেউ জড়িত থাকলে তাদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।

ফেসবুক পোস্টে তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করেন।

প্রসঙ্গত, নিখোঁজ হওয়ার একদিন পর বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদে তাহসিফ সাউরির মরদেহ পাওয়া যায়। তার পকেটে থাকা আইফোন থেকে তাহসিফের পরিচয় নিশ্চিত করে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ