spot_img
spot_img

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী করবেন না ট্রাম্প: ভ্যান্স

ইরানের সঙ্গে চলমান সংঘাতকে দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আশ্বাস দিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, ট্রাম্প ইরান নিয়ে আমেরিকার লক্ষ্য অর্জন করবেন। এরপর তার প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেবে।

টেক্সাসের ফোর্ট ওয়ার্থে ফক্স নিউজ আয়োজিত এক টাউন হল অনুষ্ঠানে এসব কথা বলেন ভ্যান্স। বিদেশে ব্যয়বহুল যুদ্ধে জড়ানো বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্প প্রশাসন পূরণ করতে পেরেছে কি না, এক রিপাবলিকান ভোটার এমন প্রশ্ন করলে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় সামরিক হস্তক্ষেপ নিয়ে মানুষের হতাশার বিষয়টি আমি বুঝতে পারি।

এ সময় ইরাক যুদ্ধে নিজের সামরিক দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন তিনি।

ভ্যান্স বলেন, আমরা গত সাত মাস ধরে কোনো না কোনোভাবে ইরানের সঙ্গে জড়িয়ে আছি। আমেরিকা গত ৪৭ বছর ধরেই ইরানের সঙ্গে মোকাবিলা করছে। আমি আপনাদের কথা দিচ্ছি, ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো চিরস্থায়ী যুদ্ধে পরিণত হতে দেবেন না।

ভ্যান্সের মতে, দীর্ঘস্থায়ী সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করার অর্থ সামরিক শক্তি প্রয়োগেরও বিরোধিতা করা নয়। অর্থাৎ বিদেশে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়তে না চাইলেও প্রয়োজন অনুযায়ী সামরিক শক্তি ব্যবহারের সুযোগ রয়েছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, ট্রাম্প ইরান নিয়ে আমেরিকার লক্ষ্যগুলো অর্জন করবেন। এরপর তার প্রশাসন অন্যান্য অগ্রাধিকারমূলক কাজে মনোযোগ দেবে।

সূত্র: ফক্স নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ