বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের দাবি আদায়ের জন্যই ১১ দলীয় ঐক্যের লংমার্চ। জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের জাজিরার নাওডোবায় ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমরা জনগণের দাবি নিয়ে নেমেছি। কথা দিচ্ছি, জনগণের দাবি আদায় করে ছাড়বো।
তিনি আরও বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে, গাদ্দারি করছে। সরকার জনগণের কাঁধে স্বৈরাচার চাপিয়ে দিতে চায়। আমরা জনগণের অধিকার আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।











