spot_img
spot_img

সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে চায় বিরোধী দল: রিজভী

যৌক্তিক কারণ না থাকার পরও রাজনৈতিক শূন্যতা পূরণ করতে বিরোধী দল লংমার্চ কর্মসূচি পালন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, সরকারের ইতিবাচক রাজনীতি দেখে জনগণকে বিভ্রান্ত করতে এ ধরনের কর্মসূচি দেওয়া হচ্ছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, জামায়াতে ইসলামী লংমার্চ করছে, এটার যৌক্তিকতা জনগণ জানে না। জ্বালানি সংকট বিএনপি তৈরি করেনি, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতির কারণে তৈরি হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। সরকার এ পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে এবং বিকল্প পথ খুঁজছে। এমন পরিস্থিতিতে লংমার্চের মতো কর্মসূচি দেওয়ার কোনো প্রয়োজন নেই।

রিজভী অভিযোগ করেন, বিরোধী দলের কোনো কর্মসূচি যখন কাজ করছে না, তখন সরকারের জনপ্রিয় মন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ