রাজধানীর খিলগাঁও থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসা থেকে তানভীর আহমেদ রাকিবকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার তানভীর আহমেদ রাকিবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)











