spot_img
spot_img

ডেমরায় একসঙ্গে ৭০ হাফেজে কোরআনকে সংবর্ধনা

রাজধানীর ডেমরায় একসঙ্গে ৭০ জন হাফেজে কোরআনকে সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা আবু হুরায়রা (রহ.)। সাধারণ শিক্ষার পাশাপাশি কোরআন হিফজ সম্পন্ন করা প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অর্জন উদযাপন ও কৃতী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে এ আয়োজন করা হয়।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর ডেমরার মধুবাগ, পাড়াডগার এলাকায় মাদ্রাসাসংলগ্ন বালুর মাঠে ‘৭০ জন হাফেজে কোরআনের সেলিব্রেশন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিথিরা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে উঠতে অনুপ্রাণিত করবে।

অতিথিরা আরও বলেন, কোরআনের হাফেজ তৈরির পাশাপাশি শিক্ষার্থীদের সাধারণ শিক্ষায় এগিয়ে নেওয়া সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের প্রতিষ্ঠান সমাজ ও দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীদের ধর্মীয় মূল্যবোধের পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করা প্রয়োজন। দুই ধারার শিক্ষার সমন্বয় ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ