বিএনপি সরকারের এক বছর পর অর্থনীতি থেকে শুরু করে আইনশৃঙ্খলা, প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থতা দেখা যাবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, সরকারের এক বছর পূর্ণ হলে প্রতিটি ক্ষেত্রে তাদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠবে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর বাংলামোটরে এনসিপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হাসনাত বলেন, বরাবরই আওয়ামী লীগকে পথ দেখিয়েছে বিএনপি। দলটি সব আন্দোলনের সুবিধা নিতে চায়। জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে বিএনপি হীনমন্যতায় ভুগছে।
তিনি বলেন, বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে কথা বলছে। কিন্তু আগে আওয়ামী লীগের শাসনামলের অপরাধমূলক কর্মকাণ্ডের বিচার করতে হবে। এরপর তাদের পুনর্বাসন বা প্রাসঙ্গিকতার বিষয়টি আসবে।











