গজনি প্রদেশের নূরুল মাদারিস মাদরাসার ৪০০ জনেরও বেশি শিক্ষার্থীর সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাওলানা সিরাজুদ্দিন হাক্কানি।
ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগের স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীদের হাতে সমাপনী সনদ তুলে দেওয়া হয়।
এ সময় আফগান স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার গুরুত্ব, উত্তম চরিত্র গঠন ও আত্মসংশোধনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শিক্ষা ও জিহাদ-সংশ্লিষ্ট কার্যক্রম এবং পুনর্গঠনে ধর্মীয় আলেম ও উলামায়ে কেরামের অবদানের প্রশংসা করেন তিনি।
এ ছাড়া ধর্মীয় আলেম ও পূর্বসূরি মনীষীদের শিক্ষা ও আদর্শ অনুসরণ করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও উত্তম চরিত্র বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান মাওলানা সিরাজুদ্দিন হাক্কানি।
সূত্র : আরিয়ানা নিউজ











