spot_img
spot_img

দেশি-বিদেশি ষড়যন্ত্রের জবাব জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং চব্বিশের গণঅভ্যুত্থানে অর্জিত গণতন্ত্রের সুরক্ষায় দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্রের জবাব জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘আজকের এই বিপ্লব ও লড়াই হোক আমাদের সেই প্রত্যাশা পূরণের। আজকের এই লড়াই হোক ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করার। একই সঙ্গে চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে মানুষ যেভাবে বুকের রক্ত ও জীবন বিসর্জন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, সেই গণতন্ত্রকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।’

উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশে তিনি বলেন, ‘দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র, তা দেশের ভেতরেই হোক বা দেশের বাইরে থেকেই হোক, সব ষড়যন্ত্রের জবাব আমরা ঐক্যবদ্ধভাবেই দেব। এই দেশের বীর জনগণকে অতীতেও কেউ দাবিয়ে রাখতে পারেনি, ভবিষ্যতেও কেউ দাবিয়ে রাখতে পারবে না।’

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, সাতই নভেম্বর জাতীয় ঐক্যের দিন। এটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। একই সঙ্গে সাতই নভেম্বর বাংলাদেশের মানুষের বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার দিন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ