spot_img
spot_img

কেন্দ্রীয় কর্মসূচিতে অনুপস্থিত, জাবি ছাত্রদলের ১০ নেতাকে শোকজ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে উপস্থিত না থাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনীক এ নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য (সহ-দপ্তর সম্পাদক) জহিরুল ইসলামের স্বাক্ষরিত নোটিশে এ নির্দেশনা জানানো হয়।

শোকজ পাওয়া নেতারা হলেন, আল বেরুনী হল শাখা ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম; আ ফ ম কামাল উদ্দিন হল শাখার সভাপতি ফাহাদুর জামান শোভন ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন; বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল শাখার সভাপতি হামিদুল্লাহ সালমান; শহীদ রফিক-জব্বার হল শাখার সভাপতি জাহিদ খান; শেরে বাংলা এ কে ফজলুল হক হল শাখার সভাপতি সাইফ বিন মাহাবুব ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সিয়াম; শহীদ সালাম-বরকত হল শাখার সভাপতি সাইদুল ইসলাম এবং শহীদ তাজউদ্দিন আহমদ হল শাখার সভাপতি ফিরোজ আহমেদ পাপন।

নোটিশে উল্লেখ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করলেও এসব নেতা কেন্দ্রীয় সংসদের পূর্বঘোষিত কর্মসূচিতে অনুপস্থিত ছিলেন। এ কারণে দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া নেতারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ