spot_img
spot_img

গাজ্জায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনীর গুলিবর্ষণ, আহত নারী

দক্ষিণ গাজ্জা উপত্যকার খান ইউনুসের হামাদ সিটির পূর্বাঞ্চলে অবস্থিত কাতার ক্যাম্পে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর গুলিতে এক নারী আহত হয়েছেন। একই সময়ে উপত্যকার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে ট্যাংক ও সামরিক যান থেকে ব্যাপক গুলিবর্ষণ করেছে ইসরাইলি বাহিনী।

রোববার (৮ নভেম্বর) সকালে কাতার ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সাফা সংবাদ সংস্থার প্রতিনিধি। তিনি জানান, ইসরাইলি বাহিনীর গুলিতে ওই নারীর পিঠে গুলি লাগে।

তিনি জানান, খান ইউনুস শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে দখলদার ইসরাইলি ট্যাংক থেকে ব্যাপক গুলিবর্ষণ অব্যাহত ছিল। এ সময় শহরের মধ্য ও দক্ষিণাঞ্চলে সাধারণ মানুষের বাড়িঘর এবং বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে সরাসরি গুলি চালানো হয়।

তিনি আরও জানান, সামরিক যানগুলো আশ-শাকুশ এলাকায় ব্যাপক গুলিবর্ষণ করেছে। একই সময়ে রাফাহ ও খান ইউনুস শহরের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করেও গুলি ছোড়া হয়।

ভোর ও সকালজুড়ে কয়েক দফায় নতুন করে গুলিবর্ষণের ঘটনা ঘটে। বিশেষ করে খান ইউনুসের দক্ষিণাঞ্চলে এসব হামলা চালানো হয়। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে ইসরাইলের ধারাবাহিক কর্মকাণ্ডের অংশ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে।

এদিকে গাজ্জায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন অব্যাহত রেখেছে দখলদার ইসরাইলি বাহিনী। গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ১ হাজার ৬১০ জন শহীদ হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ হাজার ৮১৯ জন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্র : সাফা নিউজ এজেন্সি, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়

spot_img
spot_img
spot_img

সর্বশেষ