spot_img
spot_img

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো: স্বাস্থ্যমন্ত্রী

অনেক হাসপাতালের খাবার আমার স্ত্রীর রান্নার মতো না হলেও খাওয়ার মতো বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র ও সেবার মান নিয়ে চিকিৎসকদের আরও সচেতন হতে হবে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য খাতের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, অনেক সময় স্বাস্থ্য খাতে এটা আছে, ওটা আছে বলে দাবি করা হয়। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। এ জন্য চিকিৎসকদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে।
তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ