spot_img
spot_img

আশ্রয়দাতাকে নিয়েই হাসিনা দেশে ফিরবেন কি না, মানুষের মনে প্রশ্ন: রিজভী

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তাঁর আশ্রয়দাতাকে সঙ্গে নিয়ে দেশে ফিরবেন কি না, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে।

সোমবার (৯ নভেম্বর) এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সম্প্রতি দিল্লিতে আন্দোলন চলছে। শেখ হাসিনাকে ভারতের সরকারপ্রধান আশ্রয় দিয়েছেন। এর মধ্যেই শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা জানাচ্ছেন।

তিনি বলেন, হাসিনাকে তো আশ্রয় দিয়েছেন সেই দেশের প্রধানমন্ত্রী। তো শেখ হাসিনা বলেছেন যে উনি ডিসেম্বরে আসবেন। এখন তার যে আশ্রয়দাতা, তাকে নিয়েই তিনি (দেশে) ঢুকবেন কিনা, এবং এই কারণেই এই পটকাগুলো মারা হচ্ছে কিনা সেই আনন্দে, এখন এটাই মানুষের প্রশ্ন।

সাম্প্রতিক বিভিন্ন অপতৎপরতা ও পটকা ফোটানোর ঘটনার প্রতি ইঙ্গিত করে রিজভী বলেন, শেখ হাসিনার দেশে ফেরার আনন্দ উদযাপনেই এসব করা হচ্ছে কি না, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ