spot_img
spot_img

অবৈধ ইটভাটা, মাটি কাটা ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হাসনাতের

অবৈধ ইটভাটা, মাটি কাটা ও চাঁদাবাজিসহ এলাকার সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

শুক্রবার (১৩ নভেম্বর) দেবীদ্বারে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

অবৈধ ইটভাটা মালিকদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, যারা নতুন করে ব্রিক ফিল্ড (ইটভাটা) চালু করছেন, ছোট ছোট চুঙা লাগাচ্ছেন, আপনারা একটু খরচটা করে নেন আগে। খরচটা করলে না ভাঙতাম! কিছু না থাকলে ভাঙব কীভাবে? দেখছি ইট বানাচ্ছেন, চুঙা বানাচ্ছেন, সবগুলোকে একদম সমান করে ফেলা হবে, ভেঙে ফেলা হবে। এখানে কোনো অবৈধ জিনিসকে সহ্য করা হবে না।

এলাকায় রাজনৈতিক বিভেদ ভুলে সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল থাকবে ভোটের মাঠে। কিন্তু আমাদের দেবীদ্বারে দল মূলত দুটি, একটি হলো অপরাধী ও দুর্নীতিবাজদের দল, আর অন্যটি সাধারণ জনগণের দল।

বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত জনতাকে অপরাধ, দুর্নীতি, অবৈধভাবে মাটি কাটা ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ