spot_img
spot_img

১১ দলীয় ঐক্যের সিলেট অভিমুখী ট্রেনমার্চ স্থগিত

ঢাকা থেকে আগামী ২১ নভেম্বর সিলেট অভিমুখী লংমার্চ স্থগিত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সড়কের নাজুক পরিস্থিতির কারণে বিকল্প হিসেবে রেলপথে লংমার্চ করার সিদ্ধান্ত নেওয়া হলেও জনভোগান্তির আশঙ্কায় আপাতত সেই কর্মসূচিও স্থগিত রাখা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ১১ দলের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল। তবে সাংবাদিকরা বিষয়টি জেনেছেন আজ।

১১ দলের একাধিক নেতা জানান, লংমার্চের সময় ট্রেনে সাধারণ যাত্রী পরিবহনও চলবে। একই সময়ে যাত্রীসেবা স্বাভাবিক রেখে রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে আলোচনার পর রেলপথে লংমার্চের সিদ্ধান্ত পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পরবর্তী সময়ে কবে এ কর্মসূচি পালন করা হবে, সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে গত ৬ আগস্ট চার বিভাগে ধারাবাহিক লংমার্চের কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় ঐক্য। এর অংশ হিসেবে ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে লংমার্চ করে ১১ দল। তৃতীয় কর্মসূচি হিসেবে ৩১ অক্টোবর খুলনা বিভাগ অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। এর সমাপনী সমাবেশ হয় কুষ্টিয়ায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ