spot_img
spot_img

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরে হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেছে। বর্তমানে তিনি সুস্থ আছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তাঁর এনজিওগ্রাম করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।

তবে স্বাস্থ্যমন্ত্রীর হার্টে রিং পরানো হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি চিকিৎসক ডা. ফজলে রাব্বি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ