spot_img
spot_img

আগামীতে দেশে একটাই বিপ্লব হবে, সেটি হবে ইসলামী বিপ্লব: ডা. তাহের

আগামীতে দেশে আর কোনো বিভ্রান্তি নয়, ইসলামি বিপ্লব হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডা. তাহের বলেন, ‘বিপ্লব একটাই হবে, ইনশাআল্লাহ। আর সেটির নাম হবে ইসলামি বিপ্লব।’

নিজের শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, আগের তুলনায় এখন সুস্থ আছেন। ধীরে ধীরে সাংগঠনিক কার্যক্রমেও পুরোপুরি যুক্ত হচ্ছেন। দীর্ঘদিন পর দলের নেতাকর্মী ও সহকর্মীদের একসঙ্গে দেখার আগ্রহ থেকেই সম্মেলনে উপস্থিত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে সুস্থতার জন্য দোয়া করায় উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানান ডা. তাহের। একই সঙ্গে নেতাকর্মীদের জন্যও দোয়া করেন তিনি।

সম্মেলনে জামায়াতে ইসলামীর আমীরসহ দলটির কেন্দ্রীয় ও যুব বিভাগের নেতারা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ