spot_img
spot_img

বোরকা পরে দেশ ছাড়ার প্রশ্নে শামীম ওসমানের চাঞ্চল্যকর জবাব, ৫ ফুট ২ ইঞ্চি হলে দেশে থাকতাম

২০২৪ সালের আগস্টের শেষ দিকে বাংলাদেশ ছেড়েছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা একেএম শামীম ওসমান।

তিনি বলেন, কীভাবে ফিরবো, তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আলোচনা করে ফিরলে এক রকম হবে, আলোচনা ছাড়া ফিরলে হবে অন্য রকম। দেশের ওপর আঘাত এলে ফেরার পথও ভিন্ন হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত উপস্থাপক শারমিন চৌধুরীর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দেশ ছাড়ার সময় সরকারি দায়িত্বে থাকা কারও সহায়তা পেয়েছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে শামীম ওসমান বলেন, না, না, এ ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনি যদি যেতে চান, বলেন, আমি নিয়ে যাব আপনাদের। আমি আজকের থেকে না, আমরা মুক্তিযোদ্ধার সন্তান। আমরা জানি যে রুট কী।

অনুষ্ঠানে ২০২৪ সালের ২১ জুলাই দেশ ছাড়ার প্রচারিত তথ্য নাকচ করে শামীম ওসমান বলেন, ওই দিন অসুস্থ বড় বোনকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যেতে ছেলে ও বোনকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন। এরপর নিজে আবার ফিরে আসেন। তিনি বলেন, ২১শে জুলাই যদি দেশ থেকেই চলে যেতে হয়, তাহলে ১৫ জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম!

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ৩ আগস্ট নারায়ণগঞ্জ থেকে বড় জনসমাগম নিয়ে ঢাকায় আসার পরিকল্পনার কথা জানিয়েছিলেন বলেও উল্লেখ করেন শামীম ওসমান। তিনি বলেন, আমি ৩ তারিখে জনসভা ডেকেছি। আমাদের ২ লক্ষ-আড়াই লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে। আমি ওখান থেকে রওনা দেব। দেড় লাখ চলে যাবে, ১ লাখ নিয়ে আমি ঢাকায় আসছি। যাত্রাবাড়ীতে কথা হয়েছে, ওরা ৩০ হাজার আসবে। আশপাশ থেকে আরও ডাকেন, আমরা ২০ লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নেই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নেই।’ তবে শেখ হাসিনা এ পরিকল্পনা হতে দেননি উল্লেখ করে তিনি বলেন, উনি চাননি যে কোনো সিভিল ওয়ার হোক।

অনুষ্ঠানে ২০২৪ সালের ২১ জুলাই দেশ ছাড়ার প্রচারিত তথ্য নাকচ করে শামীম ওসমান বলেন, ওই দিন অসুস্থ বড় বোনকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যেতে ছেলে ও বোনকে বিমানবন্দরে পৌঁছে দিয়েছিলেন। এরপর নিজে আবার ফিরে আসেন। তিনি বলেন, ২১শে জুলাই যদি দেশ থেকেই চলে যেতে হয়, তাহলে ১৫ জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম!

দেশ ছাড়ার সময় বোরকা পরেছিলেন কি না, এমন প্রশ্নের জবাবে নিজের উচ্চতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি ৬ ফুট ২ ইঞ্চি লম্বা। আমি যদি ৬ ফুট ২ ইঞ্চি না হয়ে ৫ ফুট ২ ইঞ্চি হতাম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে থাকতাম!

দেশে ফেরার বিষয়ে শামীম ওসমান বলেন, ফেরার সময় হাজারো রাস্তা আছে ফেরার। কীভাবে ফিরব সেটার ওপর ডিপেন্ড করে। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। যদি আমাদের দেশের ওপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে একরকম।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন শামীম ওসমান। সম্প্রতি বিদেশে প্রকাশ্যে আসতে শুরু করেছেন তিনি। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ