অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে নগরের পাঁচলাইশ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর বাড়িটির নিচতলায় আগুন জ্বলতে দেখা যায়। একটি ভিডিওতে ভবনের নিচতলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। এক পথচারী রিকশায় যাওয়ার সময় ঘটনাটি ভিডিও ধারণ করেন।
ঘটনার বিষয়ে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে একই দিন রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের সাবেক মেয়র ও আওয়ামী লীগের নগর সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালায় পুলিশ।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল কবির জানান, নগরের আন্দরকিল্লায় অবস্থিত আ জ ম নাছির উদ্দিনের বাসায় তল্লাশি চালানো হয়েছে। তবে সেখানে তাকে পাওয়া যায়নি।
পরপর এসব ঘটনার পর চট্টগ্রাম নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।











