spot_img
spot_img

রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে এনসিপি

দেশের চলমান পরিস্থিতি, রাজনৈতিক সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে রাজনৈতিক পর্ষদের এ জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের অবস্থান ও পরবর্তী করণীয় তুলে ধরা হবে।

বৈঠকে উপস্থিত রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সারজিস আলমসহ রাজনৈতিক পর্ষদের অন্য সদস্যরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ