spot_img
spot_img

ইরানের নেতাদের ‘পাগল’ বললেন ট্রাম্প, যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা

ইরান যুদ্ধ আমেরিকার জনগণের মধ্যে নেতিবাচক মনোভাব তৈরি করেছে এবং রাজনৈতিকভাবে তার দলকে ক্ষতিগ্রস্ত করেছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি। যুদ্ধ বন্ধ বা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বাহিনী সরিয়ে নেওয়ার কোনো স্পষ্ট ইঙ্গিত দেননি ট্রাম্প।

শুক্রবার (২০ নভেম্বর) হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ট্রাম্প।

একপর্যায়ে তিনি বলেন, আমার কথা স্পষ্ট করে শুনে রাখুন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না, কখনোই না। এ সময় ইরানের নেতাদের ‘পাগল’ বলেও আখ্যা দেন তিনি। যুদ্ধ পরিচালনার পদ্ধতি নিয়ে তার কোনো অনুশোচনা নেই বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, যারা আমার অধীনে কাজ করেন, তাদের নিজেদের মতামত প্রকাশের অধিকার আছে। কিন্তু আমি ইরানিদের চিনি। আর সত্যি বলতে, তারা পাগল।

তবে কীভাবে চূড়ান্তভাবে এই যুদ্ধে জয়ী হয়ে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার বাহিনী সরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট কোনো পরিকল্পনা উঠে আসেনি। হোয়াইট হাউসও এখন পর্যন্ত এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কৌশল তুলে ধরতে পারেনি।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরান তাকে ‘বাজে কথা বলে বিভ্রান্ত করছে’। একই সঙ্গে যুদ্ধের কারণে অর্থনৈতিক ক্ষতি আরও বেশি হবে বলে তিনি ধারণা করেছিলেন বলেও জানান।

ট্রাম্প বলেন, এই যুদ্ধের কারণে পণ্যের দাম, বিশেষ করে জ্বালানির দাম বেড়েছে। তবে আমার ধারণার তুলনায় অনেক কম। আমি ভেবেছিলাম, প্রতি ব্যারেল তেলের দাম ৩০০ ডলারে পৌঁছাবে।

সূত্র: এপি, রয়টার্স, এবিসি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ