spot_img
spot_img

শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।

রবিবার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় নালিতাবাড়ী উপজেলার গারোপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব ওষুধ জব্দ করা হয়।

বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার ভারতীয় ওষুধ জব্দ করে। জব্দ করা ওষুধের আনুমানিক সিজার মূল্য ১৭ লাখ ২ হাজার ৯৫০ টাকা।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ