spot_img
spot_img

ইহুদি সন্ত্রাসবাদ নেতানিয়াহু সরকারের অপরাধমূলক অবহেলার ফল: লাপিদ

দখলদারদের ‘ইহুদি সন্ত্রাসবাদ’ উসকে দেওয়ার জন্য নেতানিয়াহু সরকারকে দায়ী করেছেন ইসরাইলের বিরোধী নেতা ইয়ার লাপিদ। তিনি অভিযোগ করেছেন, সরকারের মন্ত্রীরা নীরবতার মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দখলদারদের সহিংসতাকে উৎসাহিত করছেন।

রোববার (২২ নভেম্বর) মার্কিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, “ইহুদি সন্ত্রাসবাদ ইসরাইলি সরকারের অপরাধমূলক অবহেলার ফল।”

তিনি আরও বলেন, “আমরা যখন সরকার গঠন করব, তখন এই সন্ত্রাসবাদের মোকাবিলা করব এবং রাষ্ট্রীয় কর্তৃত্ব, আইনের শাসন ও জনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করব।”

২০২২ সালের শেষ দিক থেকে নেতানিয়াহু ইসরাইলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী সরকার হিসেবে পরিচিত একটি সরকার পরিচালনা করছেন।

গত ৮ নভেম্বর ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ‘পরিবর্তন ব্লকের’ নেতা গাদি আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন। এ দায়িত্ব পালনের জন্য তাকে ওই দিন থেকে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

আইজেনকট নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠনে ব্যর্থ হলে অন্য একজন নেসেট সদস্যকে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় দেওয়া হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ