spot_img
spot_img

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর অবস্থান, নতুন বিল আনার পরিকল্পনা শুভেন্দুর

পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, কোনোভাবেই রাজ্যে গরু হত্যা করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ড ঠেকাতে বিদ্যমান আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি নতুন একটি বিল আনার পরিকল্পনা করছে তার সরকার।

সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শুভেন্দু অধিকারী জানান, গোপনে গরু জবাইয়ের ঘটনা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। এ ক্ষেত্রে ১৯৫০ সালের পশ্চিমবঙ্গ প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন কার্যকর করার ওপর জোর দেওয়া হবে। পাশাপাশি কলকাতা হাইকোর্টের নির্দেশনাও বাস্তবায়ন করা হবে।

মুখ্যমন্ত্রী বলেন, গোপনে এ ধরনের কর্মকাণ্ড চললে সংশ্লিষ্ট তথ্য সাধারণ মানুষ তাকে জানাতে পারেন। অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য নতুন একটি বিল আনার উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে অবৈধভাবে গবাদিপশু জবাইয়ের ঘটনায় দ্রুত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়।

তবে বৈধভাবে পরিচালিত কসাইখানায় পশু জবাইয়ের বিষয়টি আলাদা বলে উল্লেখ করেন তিনি। শুভেন্দু বলেন, অনুমোদিত কসাইখানায় আইন মেনে জবাই করা হলে তাতে বাধা নেই। অবৈধভাবে পশু জবাই এবং অনুমোদিত কসাইখানার কার্যক্রম এক বিষয় নয়।

এর আগে মন্ত্রিসভার বৈঠকে অসুস্থ ও বয়স্ক গরুর পরিচর্যার জন্য গোশালাগুলোকে বছরে সর্বোচ্চ এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রীয় গোকুল মিশনের আওতায় এ সহায়তা দেওয়া হবে।

উল্লেখ্য, গত মে মাসে পশ্চিমবঙ্গের বিজেপি সরকার গরু, ষাঁড় ও মহিষসহ গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করে। এতে পশু জবাইয়ের আগে অনুমোদিত স্থানীয় কর্মকর্তা ও সরকারি পশু চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্যসংক্রান্ত সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়। পাশাপাশি নির্ধারিত কসাইখানা ছাড়া অন্য কোথাও পশু জবাইয়ের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ