spot_img
spot_img

জুলাই আন্দোলন দমনে নেতৃত্ব দেওয়া নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা আওয়ামী যুবলীগের সদস্য বাসের আলম সিদ্দিকীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, থাইল্যান্ডগামী ফ্লাইটে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসের আলম সিদ্দিকীকে আটক করা হয়।

তিনি নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন বলেও অভিযোগ রয়েছে। এছাড়া ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।

বাসের আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসনের নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর চাচা।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ভারতে অবস্থানরত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। যশোর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে ভারতে যাতায়াত করতেন তিনি। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের সংগঠিত করতেও তিনি সক্রিয় ভূমিকা পালন করছিলেন বলে অভিযোগ রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ