spot_img
spot_img

হাসিনা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে এবং তাদের কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি একজন দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পালিয়ে থাকা অন্য যেকোনো আসামির ক্ষেত্রে বাংলাদেশের আইন অনুযায়ী যে অবস্থান, শেখ হাসিনার ক্ষেত্রেও একই অবস্থান।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, রয়টার্সের কোনো বিমান পাঠানোর এখতিয়ার নেই। এখন কে কোথায় লুকিয়ে থেকে কী বলছে, তা নিয়ে আলোচনা করা এবং আপনারা যে বিশাল টিম নিয়ে এসেছেন, তা আমাদের গণমাধ্যমের সময় নষ্ট করছে।

তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সময় নষ্ট হচ্ছে, সরকারের সময় নষ্ট হচ্ছে এবং এ নিয়ে আলোচনা করতে গিয়ে আমাদের সব সময় নষ্ট হচ্ছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও আপনারা যখন প্রশ্ন করবেন একই উত্তর দেব। এই একজন আসামিকে এবং আরও যারা আসামি আছে, দণ্ডপ্রাপ্ত তারা যদি আসে, তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে। তাদেরকে জেলে যেতে হবে, কেন্দ্রীয় কারাগারে যেতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটবে না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ