spot_img
spot_img

নেত্রকোনার খালিয়াজুড়ি ইউএনও কার্যালয়ে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি গঠন

নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউএনওর কক্ষসহ ভবনের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভোরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত দ্বিতল ভবনের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে উপজেলা পর্যায়ে ওসিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসক সাত সদস্যবিশিষ্ট আরেকটি তদন্ত কমিটি গঠন করেছেন।

খালিয়াজুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুদ্দিন বলেন, আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ