১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়, নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, অরাজকতা ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ সারাদেশের সব জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশব্যাপী এ কর্মসূচি পালন করবে দলটি। বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করতে সংশ্লিষ্ট জেলাবাসীর প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার সংশ্লিষ্ট জেলার জামায়াতের নেতাকর্মীদের বিক্ষোভ সমাবেশ ও মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানান। পাশাপাশি কর্মসূচি বাস্তবায়নে দেশবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।











