রাজবাড়ীতে দরিদ্র্য কৃষকদের ধান কেটে দেয়ার কর্মসূচির উদ্বোধন করেছে কৃষক লীগ। এসময়য় বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক বলেন, এবছর নিজ জেলা থেকে ধানকাটা কর্মসূচির উদ্বোধন করছি।
রাজবাড়ীর যে কৃষকরা টাকার অভাবে শ্রমিক নিতে পারছেন না, তারা জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা মাহমুদ হেনা মুন্সিদের জানালে ধান কেটে মাড়াই করে গোলায় পৌঁছে দেওয়া হবে।
বুধবার (২৮ এপ্রিল) সকালে গোয়ালন্দের ছোটভাকলা ইউনিয়নের নলডুবির দুই কৃষকের দুই বিঘা জমির ধান কেটে দেয় কৃষক লীগ।
কৃষক লীগের এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় করোনাকালীন সময়ে বিভিন্নভাবে অসহায় কৃষকদের পাশে দাঁড়াচ্ছি আমরা। সে ধারাবাহিকতায় গোয়ালন্দের ছোটভাকলা ইউপির দরিদ্র কৃষকদের আটাশ ধান কেটে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।











