spot_img
spot_img

কুতুল ইমারাহ’র ১০৫তম বিজয়ী বার্ষিকীতে শহীদদের স্মরণে দুআ করলেন এরদোগান

ইনসাফ | নাহিয়ান হাসান


উসমানীয় খেলাফতকালে দুঃসাহসিক কুতুল ইমারাহ যুদ্ধজয়ের ১০৫তম বার্ষিকীতে তৎকালীন সকল শহীদদের স্মরণে
দুআ করেছেন খেলাফত পরবর্তী আধুনিক তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কুতুল ইমারাহ বিজয়ের ১০৫ তম বার্ষিকী উপলক্ষে তিনি তার ব্যক্তিগত টুইটার একাউন্টে একটি বার্তা দেন।

বার্তাটিতে এরদোগান বলেন, মানব ইতিহাসে তুর্কীদের দ্বারা রচিত এই দুর্দান্ত যুদ্ধজয়ের কাহিনীর ১০৫তম বার্ষিকীতে আমি আমাদের তৎকালীন সমস্ত শহীদদের জন্য আল্লাহ পাকের দয়া কামনা করে প্রার্থনা করছি।

উল্লেখ্য, কুত হলো ইরাকের পূর্বাঞ্চলীয় একটি শহর যা দাজলা বা টাইগ্রিস নদীর বাম পার্শ্ববর্তী তীরে অবস্থিত। এই শহরটির নাম কুত আল ইমারাহ ও কুত এল আমারাহ দু’ভাবেই প্রসিদ্ধ। তবে ১৯৬০ সালে শহরটির নাম পরিবর্তন করে ওয়াসিত রাখা হয়। ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী শহরটির জনসংখ্যা হলো ৩ লক্ষ ৮৯ হাজার ৪ শত জন।

দুর্দান্ত দুঃসাহস ও কৌশলের মাধ্যমে উসমানীয় খেলাফতের তুর্কী সেনারা কুতুল ইমারাহ’র ইরাকী যুদ্ধক্ষেত্রে তৎকালীন ব্রিটিশ সাম্রাজ্যের কাছ থেকে দুঃসাধ্য বিজয় ছিনিয়ে এনেছিলেন।

এই যুদ্ধে ব্রিটিশ ও ব্রিটিশ-ইন্ডিয়ান বাহিনীর সব মিলিয়ে ২৩ হাজার সেনা আহত ও নিহত হয়। তাছাড়া ৬ জন ব্রিটিশ জেনারেলসহ মোট ১৩ হাজার ১শত ৬৪ জনকে আটক করেছিলো উসমানীয় খেলাফতের তুর্কী বাহিনী।

১৯১৬ সালের ২৯ এপ্রিল জেনারেল চার্লস ও ফ্যারির্স টাওয়ার হ্যান্ডের নেতৃত্বাধীন ব্রিটিশ সেনাবাহিনী উসমানীয় খেলাফতের সেনাদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় এবং আনুষ্ঠানিকভাবে চরম লাঞ্চনার পরাজয় ঘটে তৎকালীন দাম্ভিক পরাশক্তি ব্রিটিশদের।

কুতুল ইমারাহর যুদ্ধকে প্রথম বিশ্বযুদ্ধের মূলভিত্তি এবং চানাক দুর্গ জয়ের পর তুর্কী সেনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিজয় বলে সাব্যস্ত করা হয়ে থাকে।

সূত্র: টিআরটি উর্দু

spot_img
spot_img
spot_img

সর্বশেষ