spot_img

লাশবাহী গাড়ি ও দুটি অ্যাম্বুলেন্স দিলেন মেয়র আতিক

চলছে বিশ্বব্যাপী করোনার মারাত্মক প্রভাব। এতাবস্থায় ‘মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯’ হাসপাতালে অত্যাধুনিক দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর মেয়র মুহাম্মাদ আতিকুল ইসলাম।

সোমবার (৩ মে) সকালে রাজধানীর মহাখালী করোনা হাসপাতালের পরিচালকের কাছে অ্যাম্বুলেন্সের চাবিসহ দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি হস্তান্তর করা হয়।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, হস্তান্তরকৃত দুটি অ্যাম্বুলেন্স এবং একটি লাশবাহী গাড়ি ড্রাইভার জ্বালানিসহ প্রয়োজনীয় সবকিছুই ডিএনসিসি সরবরাহ করবে। শুধু অপারেশনাল ম্যানেজমেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন হাসপাতালের পরিচালক।

ডিএনসিসি মেয়র বলেন, এ হাসপাতালের জমি, ভবন, বিদ্যুৎ ও পানির ব্যবস্থা করেছে ডিএনসিসি। নগরবাসীর স্বাস্থ্যসেবার জন্যই তৈরি ডিএনসিসির একটি বিপণিবিতানকে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-১৯ হাসপাতালে রূপান্তর করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ