spot_img

খালেদা জিয়ার শরীরে করোনার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়ার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তার ফুসফুস থেকে তরল জাতীয় পদার্থ অপসারণ করা হয়েছে। তার ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে থাকছে না। এর মাত্রা ওঠানামা করছে। এছাড়া অক্সিজেনের মাত্রাও কিছুটা কমেছে।

বুধবার রাতে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এ তথ্য জানায়।

এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. শাহবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড সর্বশেষ বুধবার সন্ধ্যা ৭টায় অবস্থা পর্যালোচনা করে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সুপারিশ করেন।

সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে দলের চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত হন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ