spot_img
spot_img

গুজরাটের কোভিড সেন্টারে রোগীদের খাওয়ানো হচ্ছে ‘গোমূত্রের ওষুধ’

বিশ্বে করোনার ভয়বহতায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত। করোনা চিকিৎসায় ভারতে গোমূত্র ও গোবরের ব্যবহার বেশ আলোচনায় এসেছিল গত বছর। এ বছরও অব্যাহত রয়েছে সেই ধারা। সম্প্রতি গুজরাটের একটি গ্রামে গোয়ালঘরে গড়ে তোলা হয়েছে কোভিড কেয়ার সেন্টার। আর সেখানে রোগীদের দেয়া হচ্ছে গোমূত্র থেকে তৈরি ‘আয়ুর্বেদিক ওষুধ’।

গুজরাটের বনষ্কণ্ঠ জেলার তেতোরা গ্রামের ‘বেদলক্ষণ পঞ্চগব্য আয়ুর্বেদ কোভিড আইসোলেশন সেন্টার’-এ বর্তমানে সাতজন রোগী চিকিৎসাধীন।

গোধাম মহাতীর্থ পথমেদা’র শাখা বনষ্কণ্ঠের ট্রাস্টি বোর্ডের সদস্য মোহন যাদব বলেন,‘আমরা ৫ মে থেকে এই সেন্টার শুরু করেছি। এখানে মৃদু উপসর্গযুক্ত করোনা রোগীদের আট ধরনের আয়ুর্বেদিক ওষুধ দেয়া হচ্ছে। এই ওষুধ তৈরি হয়েছে গরুর দুধ, ঘি ও গোমূত্র থেকে।

তিনি বলেন, আমরা পঞ্চগব্য আয়ুর্বেদ পদ্ধতিতে চিকিৎসা করছি। তার জন্য ‘গৌতীর্থ’ ব্যবহার করা হচ্ছে। এই ‘গৌতীর্থ’ দেশি গরুর মূত্র থেকে তৈরি হয়। তার সঙ্গে অন্য উপাদানও ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে কাশির ওষুধের জন্য আমরা মূলত গোমূত্র থেকে তৈরি ওষুধ ব্যবহার করছি। গরুর দুধ থেকে তৈরি চবনপ্রাশও দিচ্ছি আমরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ