spot_img
spot_img

হামলা বন্ধ না করায় ইসরাইলে আঘাত হেনেছে হামাসের ১৩০টি রকেট

ইনসাফ | নাহিয়ান হাসান


ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বোমারু বিমান থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা চালিয়ে যাওয়ার প্রতিবাদে ইহুদিবাদীদের রাজধানী তেলে আবিবে আবার রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

হামলা বন্ধ না করে ফিলিস্তিনিদের উপর নৃশংসতা চালিয়ে যাওয়ায় পুনরায় রকেট হামলায় মোট ১৩০টি রকেট অবৈধ রাষ্ট্রটির রাজধানী অভিমুখে ছুড়ে মারে তারা।

মঙ্গলবার (১১ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে ইহুদিবাদী ইসরাইলের সর্বশেষ বিমান হামলায় দখলকৃত ফিলিস্তিনের গাজা উপত্যকার ১৩ তল ২টি আস্ত বিল্ডিং ধ্বসে যেতে দেখা যায়।

আল জাজিরার গাজা প্রতিনিধি সাফওয়াতের তথ্যমতে, ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ১৩তল বিশিষ্ট ভবন ধ্বসে পড়ায় ফিলিস্তিনি পরিবারগুলো এখন রাস্তায় আশ্রয় নিচ্ছে।

কিছুক্ষণের মধ্যে ইহুদিবাদীদের তাণ্ডব আরো বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করেছেন তিনি।

বিল্ডিং ধ্বসে পড়ায় হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে বিবৃতি দিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে গত সোমবার থেকে গাজা উপত্যকায় শুরু হওয়া বিমান হামলায় ১০জন শিশুসহ এখন পর্যন্ত মোট ২৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে বলে জানায় তারা।

তাছাড়া, সাম্প্রতিককালে ইহুদিবাদী সন্ত্রাসীদের চরম তাণ্ডবের জেরে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর, আল কুদসসহ বিভিন্ন অঞ্চলে ৭ শতাধিক ফিলিস্তিনি আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ