spot_img
spot_img

শতবর্ষী আলেম ক্বারী ইসমাইল ইন্তেকাল করেছেন

চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর-এর ক্বিরাত বিভাগের প্রধান ক্বারী মাওলানা ইসমাঈল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ ( শনিবার) বিকাল ৫টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো আনুমানিক ১ শত ৩ বছর।

তিনি দীর্ঘ ৭৩ বছর বাবুনগর মাদরাসায় শিক্ষকতা করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাবুনগর মাদরাসার প্রধান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ রাত সাড়ে দশটায় বাবুনগর মাদরাসার মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মাদরাসার কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ