সৌদি আরবের আকাশপথ ইসরাইলি বিমানের জন্য নিষিদ্ধ করা করা হয়েছে।
মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সৌদি। খবর আনাদোলু’র।
তবে কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি।
এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। এর পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরাইলকে অনুমতি দেয় হয় সৌদি আরব।
সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।












