সিলেটে ১ ঘণ্টার ব্যবধানে পঞ্চমবারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে।
শনিবার (২৯ মে) সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে সাড়ে ১১টা পর্যন্ত অন্তত পাঁচবার সিলেট অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানাগেছে।
যদিও আঞ্চলিক আবহাওয়া অফিস তিন বার ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এখন পর্যন্ত কত মাত্রার ভূমিকম্প হয়েছে, এর উৎপত্তিস্থল কোথায়, এসব বিষয়ে কিছুই জানাতে পারেনি আবহাওয়া অফিস।











