spot_img
spot_img

আবারও ভূমিকম্পে কাঁপল সিলেট

সিলেটে আবারও মৃদু ভূমিকম্পন অনুভূত হয়েছে। রোববার (৩০ মে) রাত ৪. ৩৫ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কতমাত্রা ছিলো এখনো জানা যায়নি।

এর আগে, গতকাল শনিবার (২৯ মে) বেশ কয়েকবার সিলেটে ভূমিকম্পন অনুভূত হয়। ঢাকার আবহাওয়া অফিস বলছে, প্রথম ভূমিকম্পের পর বাকিগুলো আফটার শক হয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, চারবার ভূকম্পন হয়েছে। এর উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে ভূমিকম্পের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১। সর্বশেষ বেলা ২টায় ভূকম্পন অনুভূত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ