spot_img
spot_img

ফিলিস্তিনের স্বাধীনতা অর্জন পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: খালেদ মিশাল

ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদীদের কোনো স্থান নেই বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সাবেক প্রধান খালেদ মিশাল। তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়নি বরং ফিলিস্তিনের চূড়ান্ত স্বাধীনতা অর্জন পর্যন্ত ‘শোর্ড অব কুদস’ লড়াই অব্যাহত থাকবে।

শনিবার (৩০ মে) এক বক্তব্যে এ কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা সাফা জানিয়েছে।

খালেদ মিশাল বলেন, কেউ কেউ সাম্প্রতিক যুদ্ধকে উপলক্ষ করে ফিলিস্তিন সংকটের দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের মৃত রাজনৈতিক তত্ত্বকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেছেন। অন্যদিকে ইহুদিবাদী ইসরাইল যুদ্ধে যা অর্জন করতে পারেনি তা রাজনৈতিক উপায়ে অর্জন করার চেষ্টা করছে।

খালেদ মিশাল আরও বলেন, ইহুদিবাদী ইসরাইল বায়তুল মুকাদ্দাস, আল-আকসা মসজিদ ও শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনি জাতিকে উস্কানি দেওয়ার পাশাপাশি নতুন নতুন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে নিজের অপরাধযজ্ঞকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

হামাসের ওই শীর্ষ নেতা বলেন, আমেরিকা সাম্প্রতিক যুদ্ধে ইসরাইলের পরাজয়ের ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু বাস্তবতা হচ্ছে প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলকে পরাজিত করেছে এবং অনেক বড় সাফল্য অর্জন করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ